Advertisement
E-Paper

সর্বোচ্চ আদালতে ইয়েচুরি

ভোট চাওয়ার জন্য ধর্ম বা জাতপাতের ব্যবহার নিয়ে চলতি আইনি লড়াইয়ে এ বার সরাসরি যোগ দিল সিপিএম। ধর্ম বা জাতের নামে ভোট চাওয়া কেন ‘অসাধু কাজে’র সংজ্ঞার মধ্যে পড়বে না, সেই বিষয়েই মত জানাতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করা হয়েছে দলের তরফে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০৩:২৬

ভোট চাওয়ার জন্য ধর্ম বা জাতপাতের ব্যবহার নিয়ে চলতি আইনি লড়াইয়ে এ বার সরাসরি যোগ দিল সিপিএম। ধর্ম বা জাতের নামে ভোট চাওয়া কেন ‘অসাধু কাজে’র সংজ্ঞার মধ্যে পড়বে না, সেই বিষয়েই মত জানাতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করা হয়েছে দলের তরফে। সর্বোচ্চ আদালত ওই আবেদন শুনানির জন্য মঞ্জুরও করেছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ (৩) এবং (৩এ) ধারার ব্যাখ্যা করার আবেদন জানিয়েছেন আদালতে।

ধর্মের নামে ভোট চাওয়া অসাধু কাজ কি না, সেই মর্মে মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন ৭ সদস্যের সংবিধান বেঞ্চে। ওই আবেদনে তাদের আর্জি, সর্বোচ্চ আদালত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে তাদের যেন মত জানানোর সুযোগ দেওয়া হয়। ইয়েচুরি বৃহস্পতিবার বলেছেন, ‘‘ধর্মনিরপেক্ষতার নীতি যাতে নিরবচ্ছিন্ন ভাবে কার্যকর হয়, তা নিশ্চিত করার জন্য আমরা আপসহীন লড়াই চালিয়ে যাব।’’

sitaram yechury principle of secularism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy