পাকিস্তানি সেনার গুলিতে নিহত সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান মহম্মদ ইমতিয়াজ়ের দেহ ফিরল বিহারে। সোমবার পটনা বিমানবন্দর হয়ে তেরঙ্গায় মোড়া তাঁর কফিনবন্দি দেহকে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় সম্মান জানানো হয় নিহত জওয়ানকে। পরে সেখান থেকে জওয়ানের দেহ নিয়ে যাওয়া হয় সারন জেলার নারায়ণপুর গ্রামে। সেখানেই শেষকৃত্য হওয়ার কথা ইমতিয়াজ়ের। সোমবার বিমানবন্দরে জওয়ানের ছেলে ইমরান রাজ়া বলেন, “বাবার জন্য আমি গর্বিত। দেশের জন্য যাঁরা নিজেদের জীবন দিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি সেলাম জানাই।”
গত শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার আগে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলিবর্ষণ শুরু করেছিল পাকিস্তানি ফৌজ়। ওই সময় পাক বাহিনীর গুলিতে বিএসএফের আট জন জওয়ান জখম হন। তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেই রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইমতিয়াজ়ের। তিনি সীমান্তরক্ষী বাহিনীতে সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। নিহত জওয়ানের ছেলে বলেন, “আমার বাবা খুব সাহসী মানুষ ছিলেন। শনিবার সকাল সাড়ে ৫টা নাগাদ আমাদের শেষ কথা হয়েছিল। তাঁর ডান পায়ে আঘাত লেগেছিল।”
সোমবার সকালে পটনা বিমানবন্দরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনীতিকেরা। বিহারের বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব উপস্থিত ছিলেন সেখানে। এ ছাড়া বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার এবং কয়েক জন আমলাও ছিলেন সেখানে। ইমতিয়াজ়ের দেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে ফেরার আগে ইমরান বলেন, “পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আমাদের সরকারের এমন কড়া জবাব দেওয়া উচিত, যাতে আর কোনও সন্তানকে তাঁর বাবাকে হারাতে না হয়।”
আরও পড়ুন:
জওয়ানের মৃত্যুর পরে গত শনিবার বিএসএফের এক ঊর্ধ্বতন কর্তা জানান, আন্তর্জাতিক সীমান্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় সাহসিকতার সঙ্গে মৃত্যুবরণ করেছেন মহম্মদ ইমতিয়াজ। নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানান বিএসএফের ডিরেক্টর জেনারেল-সহ অন্য আধিকারিকেরাও। রবিবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ এবং বিএসএফের অন্য আধিকারিকেরা তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা