জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে খুনের চেষ্টার ঘটনায় ৬০০ পাতার চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল। মার্চে জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক আবদুল্লা এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধরি।
অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কমল সিংহ জামিয়াল নামে এক ব্যক্তি। কমলকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই শনিবার, ৯ মে জম্মুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটে আদালতে চার্জশিট দাখিল করা হল।
চার্জশিটে বলা হয়েছে, এই খুনের চেষ্টা আকস্মিক নয়। বরং ফারুককে খুন করতে ৬৩ বছর বয়সি কমল নিঁখুত পরিকল্পনা করেছিল। চার্জশিটে দাবি, বছর কুড়ি ধরে নানা কারণে মনের মধ্যে ফারুকের বিরুদ্ধে বিদ্বেষ পুষে রেখেছিল কমল। সে মনে করে, কাশ্মীরে নাশকতা বৃদ্ধি এবং বাসিন্দাদের একাংশের আতঙ্কে ঘরবাড়ি, এমনকি রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য ফারুক আবদুল্লাই দায়ী।গত ১১ মার্চ জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক ব্যাঙ্কোয়েটে ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ফারুক আবদুল্লা। সঙ্গে ছিলেন সুরিন্দর চৌধরি-সহএকাধিক মন্ত্রী।
পুলিশ জানিয়েছে, রাত প্রায় সওয়া দশটা নাগাদ ফারুক যখন অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসছিলেন, তখনই অভিযুক্ত খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ফারুক বা সুরিন্দর, কেউই আহত হননি। নিরাপত্তারক্ষীরা কমলকে ধাওয়া করে ধরে ফেলেন।
জম্মুর গাংয়াল থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১০৯ ধারা ও অস্ত্র আইনের ৩/২৫/৩০ ধারায় এফআইআর দায়ের হয়। এর পর ১৪ মার্চ জম্মু অঞ্চলের তৎকালীন ইনস্পেক্টর জেনারেল, ভীমসেন টুটি জম্মু-সাম্বা-কাঠুয়া রেঞ্জের ডিআইজি-র তত্ত্বাবধানে সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)গঠন করেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ-সহ বৈদ্যুতিন নথি, বন্দুক, কার্তুজ, মোবাইল ফোন, হাতে লেখা নথি, অভিযুক্তের পোশাক উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষায়পাঠায় পুলিশ।
অতিথিদের বয়ানের পাশাপাশি ফরেন্সিক ও ব্যালেস্টিক রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা আরও জানিয়েছেন, কমল বিয়ের অনুষ্ঠানে গুলি ভরা বন্দুক নিয়ে ঢুকেছিল এবং ফারুক আবদুল্লাকে খুন করবেন বলে অপেক্ষা করছিল।
এ ক্ষেত্রে পুলিশের দাবি, জেরায় নিজের পরিকল্পনার কথা স্বীকারকরে কমল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)