Advertisement
E-Paper

হোমওয়ার্ক না করায় শিক্ষকের মার, শ্রবণশক্তি হারাল পড়ুয়া, মহারাষ্ট্রে অভিযোগ দায়ের

বালকের মা-বাবা ভায়ান্দার থানায় গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার বা আটক করা হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১৭:১৭
representational image

শিক্ষকের মারে শ্রবণশক্তি হারাল পড়ুয়া। — প্রতীকী ছবি।

বাড়ির কাজ করে নিয়ে না যাওয়ায় শিক্ষকের মার। সেই মার খেয়ে শ্রবণশক্তি হারাল এক ১২ বছরের পড়ুয়া। শুক্রবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে জেলায়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। তবে এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

গত ৩১ মার্চ এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায় ১২ বছরের ওই বালক। হোমওয়ার্ক করে না নিয়ে যাওয়ায় শিক্ষক তাকে মারধর করেন। ব্যথা লাগে এক কানে। পড়া শেষে বাড়ি ফেরার পর থেকেই ওই কানে প্রচণ্ড ব্যথার পাশাপাশি আর কিছুই শুনতে পাচ্ছিল না বালকটি। ঘটনার কথা সে তার বাবা, মাকে জানায়। বালকটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা।

বালকের মা, বাবা ভায়ান্দার থানায় গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার বা আটক করা হয়নি।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বালকটি কানে শুনতে পাচ্ছে না। তবে তার অবস্থা এখন আগের চেয়ে ভাল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Teacher Student beaten
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy