Advertisement
E-Paper

‘ফল ভুগতে হবে’! সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করতেই কেন্দ্রের বিরুদ্ধে মামলা তুলে নিলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ মেনে জারি করা সরকারি নির্দেশিকার বিরোধিতা করার অর্থ সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪
জয়রাম রমেশ।

জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

পরিবেশ সংক্রান্ত একটি কেন্দ্রীয় নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কিন্তু শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল তাঁকে। শেষমেশ নিজের আর্জি প্রত্যাহার করেন বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ মেনে জারি করা সরকারি নির্দেশিকার বিরোধিতা করার অর্থ সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করা। জয়রামের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “দৃষ্টান্তমূলক ফল ভোগার জন্য প্রস্তুত থাকুন। আমরা জানি এর পিছনে কী কৌশল রয়েছে।” সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্যই এই ধরনের কাজ করা হয় বলে জানায় প্রধান বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল পরিবেশগত ছাড়পত্র না-পেলে কোনও প্রকল্পের কাজ শুরু করা যাবে না। গত ১৮ নভেম্বর আগের নির্দেশ বদলে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানায়, পরিবেশগত ছাড়পত্রের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারবে কেন্দ্র। শীর্ষ আদালতের নভেম্ভরের রায় অনুসারে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। রাজ্যসভার কংগ্রেস সাংসদ তথা মুখপাত্র জয়রাম সেই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাঁর নির্দেশ শুনতে রাজি হল না প্রধান বিচারপতির বেঞ্চ।

Jairam Ramesh Environment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy