কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক হবে বৃহস্পতিবার। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচ্য বিষয় হবে দফতরের কাজের খতিয়ান, নীতিগত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে ভারতের উপরে অর্থনৈতিক-সহ বিভিন্ন প্রভাব ও নাগরিক পরিষেবাও হতে পারে আলোচনার বিষয়। প্রসঙ্গত, পুদুচেরিতে পুনরায় এনডিএ সরকার গঠন ও পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য এসেছে। তাই বৈঠকে বিশেষ ভাবে উঠে আসতে আরে এই তিন রাজ্য সংক্রান্ত আলোচনা।
বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যেরা ছাড়াও উপস্থিত থাকবেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত-সহ সকল প্রতিমন্ত্রী। সরকারি প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে। আলোচনার বিষয় হতে পারে বিভিন্ন দফতরের বরাদ্দ ও তার সংস্কার। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রক ও বিভাগকে নির্দেশ দিতে পারেন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে। বাড়তি নজর থাকতে পারে জ্বালানি, কৃষি, লজিস্টিক ও বিমান-নৌ পরিবহণ সংক্রান্ত বিষয়ে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার এটাই প্রথম বৈঠক। জল্পনা রয়েছে মন্ত্রিসভায় রদবদলেরও।