Advertisement
E-Paper

আটক সুরাতের অভিযুক্ত

রাজস্থান পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সুরাত পুলিশের তরফে তাঁদের জানানো হয়, মূল অভিযুক্ত সরাই মাধোপুর এলাকায় লুকিয়ে রয়েছে। এর পরেই মোবাইলের কলরেকর্ড দেখে শুক্রবার সকালে হরসহায়কে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:৩৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুরাতে ১১ বছর বয়সি বালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজস্থানের সরাই মাধোপুর থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। হরসহায় গুজ্জর নামে ২৮ বছরের ওই তরুণ এক জন শ্রমিক। সে বিবাহিত এবং দু’টি সন্তান রয়েছে।

রাজস্থান পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সুরাত পুলিশের তরফে তাঁদের জানানো হয়, মূল অভিযুক্ত সরাই মাধোপুর এলাকায় লুকিয়ে রয়েছে। এর পরেই মোবাইলের কলরেকর্ড দেখে শুক্রবার সকালে হরসহায়কে আটক করা হয়। তাকে সুরাত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের অনুমান, নির্যাতিতাকে ধর্ষণ ও খুন করা হয়েছে অন্য কোথাও। পরে দেহটি নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়েছে।

তবে এখনও পর্যন্ত নির্যাতিতা বালিকার পরিচয় জানতে পারেননি তদন্তকারীরা। অন্ধ্রের এক পরিবার তাঁদের নিখোঁজ মেয়ের খোঁজে সুরাতে এসেছে। কিন্তু আধার কার্ডে নিখোঁজ মেয়েটির হাতের ছাপের সঙ্গে নির্যাতিতার হাতের ছাপ মিলছে না। দু’জনের চেহারারও ফারাক রয়েছে বলে মনে করছেন মেয়েটির বাবা। ডিএনএ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসবে আগামী সপ্তাহে।

গ্রেফতার Arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy