Advertisement
E-Paper

উত্তর-পূর্বের সঙ্গে বৈঠক

উত্তর-পূর্বাঞ্চলের শহরগুলির সঙ্গে আসিয়ান দেশগুলির সরাসরি উড়ান চালু করা নিয়েও কথা হয়। মন্ত্রকের আসিয়ান ইন্ডিয়া ফান্ড থেকে ১০০ কোটি টাকা চাওয়া হয়েছে এর বাস্তবায়নে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১৫:৩০
সুষমা স্বরাজ। —ফাইল চিত্র।

সুষমা স্বরাজ। —ফাইল চিত্র।

চার বছরে কাজ তেমন এগোয়নি। ভোটের মুখে ‘অ্যাক্ট ইস্ট’ নীতির বাস্তবায়নে তৎপর হল মোদী সরকার। তারই সূত্রে শুক্রবার অসম, ত্রিপুরা, সিকিম-সহ উত্তর-পূর্বের আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামোগত ও সাংস্কৃতিক-বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে মুখ্যমন্ত্রীদের পরামর্শ চেয়েছেন তিনি।

উত্তর-পূর্বাঞ্চলের শহরগুলির সঙ্গে আসিয়ান দেশগুলির সরাসরি উড়ান চালু করা নিয়েও কথা হয়। মন্ত্রকের আসিয়ান ইন্ডিয়া ফান্ড থেকে ১০০ কোটি টাকা চাওয়া হয়েছে এর বাস্তবায়নে। আগামী সপ্তাহে দু’দিনের সফরে আসিয়ান দেশগুলির প্রবেশদ্বার মায়ানমারে যাচ্ছেন বিদেশমন্ত্রী। এ দিনের বৈঠকটি কার্যত তারই প্রস্তুতি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমারের কথায়, ‘‘আমাদের অ্যাক্ট ইস্ট নীতির সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যেই বৈঠক করেছেন বিদেশমন্ত্রী।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy