Advertisement
E-Paper

প্রথম ঘোষিত সমকামী হিসাবে রাজ্যসভায় শপথ নিলেন মেনকা গুরুস্বামী! শপথ তৃণমূলের রাজীব বাবুল, কোয়েল মল্লিকের‌ও

অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক ও রাজনীতিক বাবুল সুপ্রিয় এবং প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার-সহ মোট চার জন নতুন সাংসদ শপথগ্রহণ করেন। তবে এই চার জনের মধ্যে মেনকাকে ঘিরেই জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০২:২৬
Making history as the first openly gay lawyer, TMC\\\\\\\\\\\\\\\'s Menaka Guruswamy takes oath in the Rajya Sabha

(বাঁ দিক থেকে) গায়ক ও রাজনীতিক বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। —ফাইল চিত্র।

দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। প্রথম ঘোষিত সমকামী হিসাবে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়ে নজির গড়লেন তিনি। ২০২৬ সালের মার্চ মাসে বাংলার শাসকদল তৃণমূল তাঁকে রাজ্যসভায় পাঠায়। সোমবার সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি শপথ নেন।

অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক ও রাজনীতিক বাবুল সুপ্রিয় এবং প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার-সহ মোট চার জন নতুন সাংসদ শপথগ্রহণ করেন। তবে এই চার জনের মধ্যে মেনকাকে ঘিরেই জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে। আইনজীবী হিসাবে মেনকার দীর্ঘ অভিজ্ঞতা এবং সংবিধানিক অধিকার রক্ষায় তাঁর ভূমিকা ইতিমধ্যেই সুপরিচিত। বিশেষ করে এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের অধিকারের প্রশ্নে তাঁর অবস্থান তাঁকে জাতীয় স্তরে আলাদা পরিচিতি এনে দিয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁর এই শপথগ্রহণকে অনেকেই ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

শপথগ্রহণের পর চার সাংসদ সংসদের অভ্যন্তরে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সামনে গিয়ে একসঙ্গে ছবি তোলেন। পরে সেই ছবি তৃণমূলের সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করা হয়।

Advertisement
Menaka Guruswamy Rajya Sabha MP Rajya Sabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy