Advertisement
E-Paper

মানহানির মামলা থাওসেনের

প্রাক্তন জঙ্গিনেতা ও উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের নির্বাচিত সদস্য নিরঞ্জন হোজাইয়ের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করলেন পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবজিৎ থাউসেন। তাঁর আইনজীবী সঞ্জয় মেধি আজ গৌহাটি হাইকোর্টে ওই মামলা দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০৩:২২

প্রাক্তন জঙ্গিনেতা ও উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের নির্বাচিত সদস্য নিরঞ্জন হোজাইয়ের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করলেন পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবজিৎ থাউসেন। তাঁর আইনজীবী সঞ্জয় মেধি আজ গৌহাটি হাইকোর্টে ওই মামলা দায়ের করেন।

১৮ ফেব্রুয়ারি নিরঞ্জন হোজাই দেবজিৎ থাউসেনের বিরুদ্ধে হাফলং থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর নালিশ ছিল, দেবজিৎ বালির সিন্ডিকেটে জড়িত। তাঁর নেতৃত্বেই দুর্নীতি হচ্ছে স্বশাসিত পরিষদে। প্রচুর সরকারি অর্থের অপচয় হচ্ছে। দেবজিৎ ভয় দেখিয়ে তোলাবাজি করেন বলেও অভিযোগ তোলা হয়েছিল।

এর জেরে অভিযোগ প্রমাণের জন্য নিরঞ্জনের দিকে চ্যালেঞ্জ ছোড়েন দেবজিৎ। এ দিন তাঁর আইনজীবী আদালতে জানান, এখনও পর্যন্ত নিরঞ্জন তাঁর অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। ওই মামলা এবং সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ায় তাঁর মক্কেলের সম্মানহানি হয়েছে। সে জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও নিরঞ্জনের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করা হয়।

এ বিষয়ে প্রশ্নে নিরঞ্জন জানান, আমি থানায় মামলা করেছি। পুলিশের তদন্ত করার কথা। পরে আদালতে বিচার হবে। সেখানে সব প্রমাণ দেব। নির্দোষ প্রমাণিত হওয়ার আগে দেবজিৎ মানহানি মামলা করলেন কেন— সেই প্রশ্ন তোলেন ভেঙে দেওয়া ডিএইচডি (জুয়েল) জঙ্গিগোষ্ঠীর সেনাধ্যক্ষ তথা স্বশাসিত পরিষদের সদস্য নিরঞ্জন।

Debojeet Thaosen Niranjan Hojai DHD Hills Autonomous Council guwahati
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy