জম্মু-কাশ্মীরে তিন দিনে দু’টি এনকাউন্টারে ছয় জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। এ বার জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার তিন সহযোগীকেও গ্রেফতার করা হল। শুক্রবার মধ্য কাশ্মীরের বাদগাম জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মুজামিল আহমেদ, ইশফাক পণ্ডিত এবং মুনির আহমেদ। নরবল ব্লকের কাউসা খালিসা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মিলেছে একটি পিস্তল ও একটি হ্যান্ড গ্রেনেড।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে লশকর জঙ্গি আবিদ কায়ুম লোনের যোগাযোগ ছিল। ২০২০ সালে উপত্যকা থেকে পাকিস্তানে চলে গিয়েছিল আবিদ। সেখানে লশকরে যোগ দিয়েছিল সে। আবিদ বর্তমানে পাকিস্তানেই রয়েছে। নরবল এলাকায় নানাবিধ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযানে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। তারা লশকরের সঙ্গে যুক্ত। এর পর বৃহস্পতিবার সকালেও পুলওয়ামা জেলার ত্রালে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই অভিযানে তিন জইশ জঙ্গি হত হয়েছেন। তার পরেই বাদগাম থেকে গ্রেফতার তিন লশকর-সহযোগী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা