Advertisement
E-Paper

Viral: গাছের প্রতিশোধ! লাথি মারতেই ভেঙে পড়ল ব্যক্তির মাথায়, ‘কর্মফল’ বলছেন নেটাগরিকরা

১৪ সেকেন্ডের এই ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে বলেছেন, ‘যেমন কর্ম, তেমন ফল’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১১:৪৯
লাথি মারার সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

লাথি মারার সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

ঠিক যেন গাছের ‘প্রতিশোধ’ নেওয়ার মতো ঘটনা! লাথি মেরে গাছ ভাঙার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। পর পর বেশ কয়েকটা লাথি মারতেই গাছটা ভেঙে পড়ল ঠিকই, কিন্তু তার পরের ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না ওই ব্যক্তি।

নিজের শক্তি তো প্রদর্শন করলেন। তাতে সফলও হলেন। তবে তিনি এটা হয়ত ভুলে গিয়েছিলেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পর পর পাঁচটা লাথি মেরেছিলেন গাছটায়। শেষ লাথিটা মারতেই গাছটা ভেঙে পড়ল তাঁর মাথাতেই। ওই ব্যক্তি ছিটকে পড়লেন মাটিতে।

১৪ সেকেন্ডের এই ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে বলেছেন, ‘যেমন কর্ম, তেমন ফল’। কেউ আবার বলেছেন, ‘প্রকৃতি মা-কে অসম্মান করলে এমন সাজাই পেতে হয়।’ ভিডিয়োটি শেযার করেছেন সুধা রমেন নামে এক বানাধিকারিক। ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আপনি যা কাজ করবেন, সেটাই আপনার কাছে ফিরে আসবে। সেটা ভাল হলে ভাল, আবার খারাপ হলে খারাপ।’

Advertisement
Viral video tree
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy