Advertisement
E-Paper

হিন্দুস্তান পেট্রোলিয়ামে ৭৩১ জন কর্মী প্রয়োজন, বিভিন্ন পদের জন্য আবেদন জমা দেবেন কী ভাবে?

নিযুক্তদের সংস্থার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এইচআর, ফায়ার অ্যান্ড সেফটি, ফিন্যান্স-সহ অন্য বিভাগে কাজের সুযোগ মিলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫
hindustan petroleum corporation limited

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

হাজারখানেক শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)। সংস্থার বিভিন্ন বিভাগে প্রয়োজন একাধিক কর্মীর। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।

সংস্থায় নিয়োগ হবে জুনিয়র এগ্‌জ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এগ্‌জ়িকিউটিভ, ইঞ্জিনিয়ার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-সহ অন্য পদে। মোট শূন্যপদ ৭৩১। নিযুক্তদের সংস্থার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এইচআর, ফায়ার অ্যান্ড সেফটি, ফিন্যান্স-সহ অন্য বিভাগে কাজের সুযোগ মিলবে।

কোনও পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৬ বছর। আবার কোনও পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ৪৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে সর্বোচ্চ বেতনকাঠামো হবে ৯০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা।

ডেপুটি জেনারেল ম্যানেজার কেমিক্যাল পদে আবেদনের জন্য প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক যোগ্যতা থাকতে হবে। দু’বছরের এমবিএ ডিগ্রি থাকলে মিলবে অগ্রাধিকার। বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

এ জন্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৫ মার্চ আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

Hindustan Petroleum Corporation Limited (HPCL) WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy