Advertisement
E-Paper

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ, কোন বিভাগে, কোন বিষয়ে হবে গবেষণা? সাম্মানিক কত?

প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর অর্থপুষ্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে গবেষণার কাজ হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, একটি নামী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ভাবে এই গবেষণাধর্মী কাজ হবে। যে জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা।

বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম ইনফরমেশন অ্যান্ড কোয়ান্টাম সিমুলেশন উইথ ট্র্যাপড রিডবার্গ অ্যাটমস: গেটওয়ে টু এ নিউ টেকনোলজিক্যাল এরা’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর অর্থপুষ্ট।

প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি। প্রকল্পে কাজের মেয়াদ থাকবে সাত মাস। এর পরে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ। তাঁর সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। এ ছাড়া বাড়ি ভাড়া খাতে অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

আগ্রহীদের পদার্থবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে স্নাতকোত্তর হতে হবে। থাকতে হবে গেট বা নেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতাও। পাশাপাশি, প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছর। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

Calcutta University WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy