Advertisement
E-Paper

বন্ধুত্বের ফাঁদে ফেলে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ! অভিযুক্ত দুই ভাই

গত এক মাস ধরে নাবালিকাকে ধর্ষণ ও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:১৭
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

১৫ বছরের নাবালিকাকে গত এক মাস ধরে ধর্ষণের অভিযোগে ২ ভাইকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়ারঙ্গল এলাকায়। ধর্ষণের ধারা ও পকসো আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এলাকায় একটি আসবাবপত্রের দোকান রয়েছে এক যুবকের। নাবালিকার সঙ্গে বন্ধুত্ব পাতান তিনি। সেই সূত্রে নাবালিকাকে নিয়ে বাড়িতে যান যুবক। অভিযোগ, সেখানে ওই নাবালিকাকে ধর্ষণ করেন ২৭ বছর বয়সি ওই যুবক। বাড়িতে নাবালিকাকে দেখতে পেয়ে পরে যুবকের ভাইও (তাঁর বয়স ২২) তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এর পর থেকেই নবম শ্রেণির ওই ছাত্রীকে ওই ২ যুবক হেনস্থা করতে থাকেন। এলাকায় একটি নির্জন এলাকায় নাবালিকাকে আবার ধর্ষণের অভিযোগ ওঠে যুবকের ভাইয়ের বিরুদ্ধে।

গত বুধবার এ কথা পরিবারে জানায় নাবালিকা। তার পরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার।অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত ২ যুবককে চিহ্নিত করে পাকড়াও করা হয়। তাঁদের জেরা করা হচ্ছে।

Crime national news police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy