Advertisement
E-Paper

জমি নিয়ে বিবাদের জের! দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে নিহত দুই, আহত ১৬ জন

আলোয়ার পুলিশের সুপার আনন্দ শর্মা জানিয়েছেন, দুই গোষ্ঠীর সদস্যেরা একে অন্যের আত্মীয়। জমি নিয়ে বিবাদ থেকে হাতাহাতি হয়েছে নওগাওয়া এলাকায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ২১:৫৭
image of police

ছবি: প্রতিনিধিত্বমূলক।

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তার জেরে মারা গেলেন দু’জন। আহত আরও ১৬ জন। রাজস্থানের আলোয়ারের ঘটনা। জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরেই এই কাণ্ড।

আলোয়ার পুলিশের সুপার আনন্দ শর্মা জানিয়েছেন, দুই গোষ্ঠীর সদস্যেরা একে অন্যের আত্মীয়। জমি নিয়ে বিবাদ থেকে হাতাহাতি হয়েছে নওগাওয়া এলাকায়। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ঘটনায় প্রায় ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন একই দলের। বাকি তিন জন বিপক্ষের। শর্মা জানিয়েছেন, একে অন্যকে তরোয়াল দিয়ে আক্রমণ করেছিলেন তাঁরা। তাতেই গুরুতর জখম হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

মৃতদের নাম মাঙ্গটু সাইনি (৪৫), ব্রজেশ সাইনি (৫০)। দু’জনের খুনের অভিযোগে ন’জনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

Clash Murder Rajsthan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy