Advertisement
E-Paper

‘বাঁচান আমাদের’! চুরি করতে ঢুকে আটকে পড়েন দুই চোর, গণপিটুনির ভয়ে পুলিশকে ফোন, উদ্ধার করার কাতর আর্জি

চোর নিজেই পুলিশকে ফোন করছে, এমন ঘটনা কখনও শোনা যায়নি আগে। কিন্তু ওড়িশায় রাউরকেলায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৬:১৩
Two thieves called  police to rescue them from violent mob

—প্রতীকী ছবি।

দরজার বাইরে মারমুখী জনতা। আর ঘরের ভিতরে তখন প্রাণভয়ে কাঁপছে দুই চোর। গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে তারাই পুলিশকে ফোন করে। উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কাছে কাতর আর্জি জানায়। চোর নিজেই পুলিশকে ফোন করছে, এমন ঘটনা কখনও শোনা যায়নি আগে। কিন্তু ওড়িশায় রাউরকেলায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল।

গত ২৯ এপ্রিলের ঘটনা। একটি দোতলা বাড়িতে চুরি করতে ঢুকেছিল দুই চোর। সেই সময় বাড়িতে ছিলেন না বাসিন্দারা। আলমারি খুলে টাকা, গয়নাও নেয় তারা। কিন্তু খুটখাট আওয়াজে এক পড়শি সতর্ক হয়ে যান। পাশের বাড়িতে সন্দেহজনক দু’জনকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষদের সতর্ক করেন। দুই চোর ঘুণাক্ষরেও টের পায়নি যে বাইরে প্রচুর লোক জমা হয়ে গিয়েছে। টের পেতেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। বাইরে তখন জনরোষ। দরজা খুললেই সেই রোষ আছড়ে পড়ার অপেক্ষায়। কিন্তু চোরেরা জনরোষের শিকার হওয়ার হাত থেকে বাঁচতে পুলিশকে ফোন করে।

পুলিশ জানিয়েছে, তাদের কাছে ফোন আসতেই ঘটনাস্থলে হাজির হয়। গিয়ে দেখে প্রচুর লোক বাড়ির বাইরে দাঁড়িয়ে। সেই ভিড় ঠেলে ভিতরে ঢুকে দুই চোরকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় টাকা এবং গয়নাও। ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।

Mob Attack Thieves
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy