Advertisement
E-Paper

Maharashtra: দু’দিনের মধ্যেই উদ্ধব-শিন্ডে বৈঠক! দাবি মরাঠি অভিনেত্রীর, বরফ গলছে?

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়! বিবাদ মেটাতে বৈঠকে বসছেন উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডে? জল্পনা বাড়ালেন মরাঠি অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১১:০৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের মধ্যে সম্পর্কের শৈত্য কি এ বার কাটতে চলেছে? দু’দিনের মধ্যেই নাকি দুই নেতা মুখোমুখি বসবেন। মহারাষ্ট্রে টানাপড়েন-পর্বের পর এমনই বরফ গলার ইঙ্গিত দিলেন নিজেকে শিবসৈনিক হিসাবে দাবি করা মরাঠি অভিনেত্রী দীপালি সঈদ।

টুইটারে ওই অভিনেত্রী লিখেছেন, ‘শিবসৈনিকদের কথা মাথায় রেখে উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের বৈঠক দু’দিনের মধ্যেই হতে চলেছে। এ খবর জেনে ভাল লাগছে। সৈনিকদের অনুভূতি বুঝেছেন শিন্ডে। পরিবারের অভিভাবক হিসাবে তাঁদের সকলকে সাদরে গ্রহণ করেছেন ঠাকরে। কয়েক জন বিজেপি নেতা এই বৈঠকের মধ্যস্থতা করছেন।’

যদিও উদ্ধব শিবিরের পক্ষ থেকে এ ধরনের কোনও বৈঠকের ব্যাপারে সিলমোহর দেয়নি। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘‘এ ব্যাপারে কিছু জানা নেই। আমি দলের ক্ষুদ্র এক কর্মী।’’

উল্লেখ্য, শিবসেনায় একনাথ শিন্ডে-সহ বিধায়কদের একাংশের বিদ্রোহের জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরে যেতে ‘বাধ্য’ হন উদ্ধব ঠাকরে। তার পরই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন শিন্ডে। একনাথদের ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছে উদ্ধব বাহিনী। এই প্রেক্ষাপটে মরাঠি অভিনেত্রীর এই টুইট এই পর্বে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।

Eknath Shinde maharashtra Uddhav Thackeray Shiv Sena
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy