Advertisement
E-Paper

শুধু ভোটার তালিকা থেকেই নয়, দেশ থেকেও অনুপ্রবেশকারীদের বার করে দেব! পাঁচ বছরের লক্ষ্যমাত্রা ঘোষণা শাহের

অসমের বিভিন্ন প্রান্তে প্রায়শই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধরপাকড়ের ঘটনা ঘটে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেও তা পোস্ট করেন সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৪
অমিত শাহ।

অমিত শাহ। — ফাইল চিত্র।

দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব। অসমে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, শুধু ভোটার তালিকা থেকেই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে।

আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে অনেকটা অগ্রসরও হয়েছে। নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে গত কয়েক বছরে বেশ কিছু সাফল্য এসেছে। যেমন শীর্ষ মাওবাদী নেতাদের মৃত্যু হয়েছে। তেমনই বৃদ্ধি পেয়েছে আত্মসমর্পণের হিড়িক। একই রকম ভাবে অনুপ্রবেশ বন্ধ করতেও তৎপরতা বৃদ্ধি করেছে কেন্দ্র। এ অবস্থায় অনুপ্রবেশকারীদে উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শনিবার অসম পুলিশের ১০ নম্বর ব্যাটালিয়নের একটি নতুন ক্যাম্পাসের শিলান্যাস হয় অসমে। সেখানেই বক্তৃতা করছিলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীরা যে জমি দখল করে রেখেছিল, সেই দখলমুক্ত করা জমিতেই তৈরি হবে এই ক্যাম্পাস। সেই প্রসঙ্গেই শাহ বলেন, “শুধু এই দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলেই চলবে না, তাদের দেশ থেকেই তাড়াতে হবে। শুধু জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবেন। তাই তাদের দেশ থেকেই বিতাড়িত করতে হবে।”

সামনেই অসমে বিধানসভা ভোট রয়েছে। শাহ বলেন, "বিজেপি আবার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে। যখন দেশের একটি বড় অংশ মাওবাদ থেকে মুক্ত হতে পারে, তখন অনুপ্রবেশকারী মুক্তও হতে পারে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এর সবগুলিই রয়েছে।”

Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy