তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপরে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। শনিবার ভাঙড়ের ঘটনায় আহত আরও তিন জন। তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূলের অভিযোগ, সাংগঠনিক কাজে পোলেরহাট থানার দক্ষিণ গাজিপুর এলাকায় গেলে তাঁদের উপর হামলা চালানো হয়। বন্ধ করে মারধর করে আইএসএফ। ঘটনার জেরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পোলেরহাট থানার পুলিশ। বর্তমানে আহতেরা জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
তৃণমূল কর্মীদের দাবি, তাঁদের নেতা খাইরুলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। জখম হয়েছেন সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম ও মতিউর রহমান নামে আরও তিন জন। ভাঙচুর করা হয় গাড়িও।
এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লাও অভিযোগের আঙুল তুলেছেন আইএসএফের দিকে।