Advertisement
E-Paper

তৃণমূল বিধায়ক বনাম ব্লক সভাপতির গোষ্ঠীর লড়াই! উত্তপ্ত হাসনাবাদ থেকে পুলিশের হাতে আটক এক, জখম এক

দুই গোষ্ঠীর বিবাদ পুরনো। বিধানসভা ভোটের আগে আবার অন্তর্কোন্দল নিয়ে বিধায়কের দাবি, ‘‘এটা গোষ্ঠীকোন্দল নয়। আভ্যন্তরীণ গন্ডগোল হতে পারে। তবে সকলে বসে মিটিংয়ে নেওয়াই ভাল।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭
Hasnabad TMC Clash

তৃণমূল বনাম তৃণমূল: মারামারিতে জখম যুবককে ভর্তি করানো হয় হাসপাতালে। —নিজস্ব ছবি।

তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল এবং তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের সংঘর্ষে রণক্ষেত্র পাটলিখানপুর এলাকা। ঘটনাস্থলে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিধায়কের ঘনিষ্ঠ পিন্টু মোল্লা এবং তাঁর ভাইয়ের সঙ্গে ব্লক সভাপতি আনন্দের অনুগামীদের অশান্তি হয়। অভিযোগ, এলাকা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। মারপিটে জখম হন আনন্দের গোষ্ঠীর এক যুবক। গোলাম রসুল গাজি নামে সেই যুবকের চিকিৎসার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, ওই দুই গোষ্ঠীর বিবাদ পুরনো। বিধানসভা ভোটের আগে আবার অন্তর্কোন্দল নিয়ে বিধায়কের দাবি, ‘‘এটা গোষ্ঠীকোন্দল নয়। আভ্যন্তরীণ কোন্দলে গন্ডগোল হতে পারে। তবে সকলে বসে মিটিংয়ে নেওয়াই ভাল।’’ তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই পিন্টু মোল্লার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে হাসনাবাদ থানার পুলিশ পিন্টুর ভাই মুসা মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে। এখন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

TMC Conflict Hasnabad North 24 PGS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy