Advertisement
E-Paper

বিয়ের ১০ বছরের মাথায় যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, অভিনেত্রীর কণ্ঠে রাখি গুলজ়ারের সংলাপ!

গত সাত মাস ধরে সে ভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন। চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দম্পতি। মঙ্গলবার দিলেন সুখবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৪:৩০
মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী।

মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী। ছবি: সংগৃহীত।

২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দহিয়ার সঙ্গে বিয়ে হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর একাধিক বার মাতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। গত সাত মাস ধরে সে ভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন। চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দম্পতি। মঙ্গলবার দিলেন সুখবর। ২৬ মে যমজ সন্তান এসেছে দিব্যাঙ্কা-বিবেকের কোলে।

এ যেন তাঁদের দাম্পত্যজীবনের দীর্ঘ অপেক্ষার অবসান। অভিনেত্রী বার বার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বার যমজ পুত্র এল তাঁর ঘরে। দিব্যাঙ্কা মা হওয়ার পরে বিবেক লেখেন, ‘‘আমার কর্ণ ও অর্জুন এসে গিয়েছে। আমাদের ছেলেরা এসে গিয়েছে। ওদের আগমনে আমাদের জীবনে খুশিতে ভরে গিয়েছে। দিব্যাঙ্কা এবং আমি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।’’

ঠিক যেমন ‘কর্ণ অর্জুন’ ছবিতে, নিজের দুই ছেলের অপেক্ষায় ছিলেন রাখি। তেমনই যেন বহু প্রতীক্ষার পরে দুই ছেলেকে পেয়েছেন দিব্যাঙ্কা। সেই রেশ ধরেই যেন তাঁদের পোস্ট। নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে টেলি তারকারা।

Divyanka Tripathi Vivek Dahiya Tv actors Hindi TV Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy