Advertisement
E-Paper

সাব ইনস্পেক্টর-সহ বিভিন্ন পদে স্নাতক প্রয়োজন, নিয়োগ-পরীক্ষার শর্ত প্রকাশ করল এসএসসি

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগ্জ়ামিনেশন (সিজিএল) পরীক্ষার মাধ্যমে গ্রুপ ‘বি’ এবং ‘সি’ বিভাগের অধীনে সাব ইনস্পেক্টর-সহ বিভিন্ন পদে স্নাতকদের নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৩:৩৩

ছবি: সংগৃহীত।

স্নাতকদের বিভিন্ন সরকারি দফতরে এবং বিভাগে চাকরির সুযোগ দেবে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। প্রতিষ্ঠানের তরফে গ্রুপ ‘বি’ এবং ‘সি’ বিভাগের অধীনে কোন কোন পদে নিয়োগ করা হবে, কী ভাবে আবেদন করবেন— সেই তথ্য জানানো হয়েছে।

অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইনস্পেক্টর, অডিটর, আপার ডিভিশন ক্লার্ক, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স-সহ মোট ১২ হাজার ২৫৬টি পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত পদে ১৮ থেকে ৩০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক।

উল্লিখিত পদে নিয়োগের জন্য দু’টি ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ওই পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা। দু’টি পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পদের জন্য বাছাই করে নেওয়া হবে।

আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২২ জুন। আবেদনমূল্য হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। প্রথম পর্বের পরীক্ষা অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়া হবে।

Staff Selection Commission Combined Graduate Level Examination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy