‘অপারেশন সিঁদুরের’ সমালোচনা করায় সাসপেন্ড করা হল চেন্নাইয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে। সম্প্রতি ওই অধ্যাপিকা হোয়াট্সঅ্যাপ স্টেটাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে হওয়া ওই সামরিক অভিযানের সমালোচনা করেন। তার পরেই ‘অনৈতিক কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে ওই অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়।
এস লোরা নামের ওই অধ্যাপিক চেন্নাইয়ের ‘এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-র সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার হোয়াট্সঅ্যাপ স্টেটাসে তিনি লেখেন, “আমার রক্ত ঝরেছে বলে আমি নিরীহদের মারতে পারি না। নির্বাচনী চমক সাহসিকতা নয়। এটা ভীরুতার কাজ।” তাঁর এই স্টেটাসের স্ক্রিনশট সমাজমাধ্যমে পোস্ট করেন এক নেটাগরিক। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ওই পোস্ট ঘিরে শোরগোল শুরু হতেই পদক্ষেপ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপিকার বিরুদ্ধে সাসপেনশনের নোটিস দেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই অধ্যাপিকার বিরুদ্ধে তদন্ত হবে। এই বিতর্কে লেগেছে রাজনৈতিক রংও। তামিলনাড়ুর বিজেপি নেতা এসজি সুরিয়া এই ঘটনা প্রসঙ্গে বলেন, “ওই অধ্যাপিকা যাতে অন্য কোনও প্রতিষ্ঠানে চাকরি না-পান, তা আমরা নিশ্চিত করব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা