Advertisement
E-Paper

সম্পর্ক ভাঙতেই ঘনিষ্ঠ ছবি প্রকাশ করলেন প্রাক্তন! অস্বাভাবিক মৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রীর

তেলঙ্গানার এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, কলেজের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তরুণীর। তিনি পরে তাঁর গোপন ছবি প্রকাশ করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫০
Unnatural death of an engineering student after personal photos got leaked in college.

তেলঙ্গানার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। প্রতীকী ছবি।

প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ হয়ে পড়ার পর অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর। তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁকে হেনস্থার অভিযোগে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

ঘটনাটি তেলঙ্গানার ওয়ারাঙ্গাল শহরের। সোমবার সেখানে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, কলেজের এক স্নাতক স্তরের ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই ছাত্রীর। তাঁরা ঘনিষ্ঠও হয়েছিলেন। কিন্তু কিছু দিন পর সম্পর্ক ভেঙে যায়। কলেজেরই অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ছাত্রী।

সম্পর্ক ভাঙার পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে ছাত্রীর দূরত্ব তৈরি হয়। অভিযোগ, যুবক ওই ছাত্রীর সঙ্গে আগে তোলা তাঁর ব্যক্তিগত ছবি প্রকাশ করতে শুরু করেন। তিনি কলেজের অন্য ছাত্রছাত্রীদের ডেকে ডেকে সে সব ছবি দেখান বলে অভিযোগ। এর পরেই তরুণী আত্মহত্যার পথ বেছে নেন, অনুমান পুলিশের। রবিবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

তরুণীর পরিবারের তরফে তাঁর বর্তমান প্রেমিকের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন এবং বর্তমান, দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আরও খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Telengana unnatural death Engineering Student
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy