Advertisement
E-Paper

Murder: পা ছুঁয়ে প্রণাম করার পরই বাস্তু বিশেষজ্ঞকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল দুই দুষ্কৃতী

পুলিশ সূত্রে খবর, শহরের একটি হোটেলে উঠেছিলেন চন্দ্রশেখর। ব্যবসায়িক সূত্রে কারও সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৮:৩৪
বাস্তু বিশেষজ্ঞ চন্দ্রশেখর অঙ্গড়ি।

বাস্তু বিশেষজ্ঞ চন্দ্রশেখর অঙ্গড়ি।

এক বাস্তু বিশেষজ্ঞকে হোটেলের মধ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কর্নাটকের হুবলিতে। মৃত বাস্তু বিশেষজ্ঞের নাম চন্দ্রশেখর অঙ্গড়ি। মঙ্গলবার সকালে চন্দ্রশেখরকে কুপিয়ে খুন করেন দুই দুষ্কৃতী। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এক জনের নাম মালতেশ, অন্য জন মঞ্জুনাথ।

পুলিশ সূত্রে খবর, শহরের একটি হোটেলে উঠেছিলেন চন্দ্রশেখর। ব্যবসায়িক সূত্রে কারও সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। হোটেলের রিসেপশনে দুই ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসেন। চন্দ্রশেখর চেয়ারে বসতেই দু’জনের মধ্যে এক জন তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। আর ঠিক তখনই দ্বিতীয় ব্যক্তি চন্দ্রশেখরের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তার পর দু’জনেই ছুরি নিয়ে একের পর এক কোপ বসাতে থাকেন চন্দ্রশেখরের শরীরে।

চন্দ্রশেখরকে যখন কোপানো হচ্ছিল, হোটেলে তখন আরও অনেকে ছিলেন। ঘটনার বীভৎসতায় সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এমন কাণ্ড দেখেও হোটেলে উপস্থিত লোকজন বা হোটেল কর্মীরা চন্দ্রশেখরকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কয়েক মিনিটের মধ্যে চন্দ্রশেখরকে খুন করে হোটেল ছেড়ে পালায় দুই দুষ্কৃতী।

তবে সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

Murder Karnataka Vastu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy