Advertisement
E-Paper

জলের জন্য পথচারীকে কাতর আবেদন তৃষ্ণার্ত কাঠবিড়ালির

একরত্তি প্রাণীর জলের জন্য কাতর আবেদন দেখে হৃদয় গলেছে নেটাগরিকদের।  

সংবাদ সংস্থা          

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৪:৩১
জল খাওয়ার কাতর আবেদন তৃষ্ণার্ত কাঠবিড়ালির। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জল খাওয়ার কাতর আবেদন তৃষ্ণার্ত কাঠবিড়ালির। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

প্রবল তৃষ্ণার্ত সে। চারিদিকে কোথাও খুঁজে পায়নি এক ফোঁটা জল। সে সময় জলের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক জন ছেলে ও একটি মেয়ে। তাঁদের দেখেই দু’হাত জোড় করে জল খাওয়ার জন্য কাতর আবেদন জানাচ্ছে একটি কাঠবিড়ালি। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। একরত্তি প্রাণীর জলের জন্য কাতর আবেদন দেখে হৃদয় গলেছে নেটাগরিকদের।

সম্প্রতি ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। যা ইতিমধ্যেই দেখা হয়েছে সাড়ে ছ’লক্ষেরও বেশি বার। সেই পোস্টে মন্তব্য করেছেন প্রায় সাড়ে ন’হাজার নেটাগরিক।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ছেলে ও মেয়েটির কাছে দৌড়ে আসে কাঠবিড়ালিটি। এসেই ছেলেটির হাতে থাকা জলের বোতলের দিকে দেখিয়ে জল খাওয়ার কাতর আবেদন করে। কাঠবিড়ালির আবেদনে সাড়া দিয়ে দাঁড়িয়ে পড়েন তাঁরাও। তার পর বোতল থেকে জল ঢেলে দিতে থাকেন কাঠবিড়ালির মুখে। কাঠবিড়ালিও জল খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। দেখুন সেই ভিডিয়ো—

যদিও ঘটনাটি কোথায়, কবে ঘটেছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: মাপে ছোট অন্তর্বাস, দর্জির বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ

আরও পড়ুন: ক্লান্ত গণ্ডারের ঘুম না ভেঙে যায়! প্রায় নিঃশব্দে যাতায়াত করছে যানবাহন, ভাইরাল ভিডিয়ো

Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy