Advertisement
E-Paper

Odisha: টানা বৃষ্টি, হিরাকুদ বাঁধের জল ছাড়তেই বিপত্তি, সম্বলপুরে ডুবল ১০০টি বাড়ি

গত কয়েক দিন টানা বৃষ্টি। হিরাকুদ বাঁধ থেকে ছাড়া হল জল। সম্বলপুরে বন্যা পরিস্থিতি। ডুবে গেল ১০০টি বাড়ি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ২৩:১১
বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশার সম্বলপুরে।

বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশার সম্বলপুরে। — ছবি টুইটার থেকে।

গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি। ছাড়া হল হিরাকুদ বাঁধের জল। আর তার জেরে ওড়িশার সম্বলপুরে ডুবে গেল অন্তত ১০০টি বাড়ি। জেলাশাসক জানিয়েছেন, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণে জেলায় বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে।

জেলাশাসক অনন্যা দাস বলেন, ‘‘প্রবল বৃষ্টি, সেই সঙ্গে হিরাকুদ বাঁধের ৩৪টি গেট খোলা হয়েছে। এর ফলে সম্বলপুরে বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে। ১০০টি বাড়ি ডুবে গিয়েছে। ত্রাণ শিবির খোলা হয়েছে।’’ বাঁধের উচ্চতা ৬৩৬ ফিট। সেখানে জলের উচ্চতা ছিল ৬১৬.৬০ ফিট। সে কারণে লক গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সকাল ৯টা নাগাদ খুলে দেওয়া হয় লকগেট।

মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ওড়িশা এবং ছত্তীসগঢ়ের কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। ১৮ অগস্ট ওড়িশায় হবে অতি ভারী বৃষ্টি। সে কারণে আগে থেকে প্রস্তুত প্রশাসন।

Odisha flood Heavy Rain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy