Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

WB Municipal Election 2022: পুরভোটের প্রস্তুতি শুরু তৃণমূল সাংসদ শতাব্দীর, রামপুরহাটে করলেন দলীয় বৈঠক

বৈঠকে ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রামপুরহাট শহর সভাপতি সৌমেন ভকত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ২২:৩১
রামপুরহাটে শতাব্দী রায়।

রামপুরহাটে শতাব্দী রায়। নিজস্ব চিত্র।

পুরসভা নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করতে দলের পদাধিকারিদের সঙ্গে বৈঠক করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সোমবার রামপুরহাটে দলীয় কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রামপুরহাট শহর সভাপতি সৌমেন ভকত-সহ এলাকায় নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী বলেন, ‘‘দু’-একদিনের মধ্যেই রামপুরহাট পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে । সেই দিকে নজর রেখে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করা হয়েছে।’’

বীরভূম জেলার পাঁচটি পুরসভা সিউড়ি, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর এবং সাঁইথিয়ায় ফেব্রুয়ারি মাসের শেষ পর্বে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের তরফে ইতিমধ্যেই প্রার্থী মনোনয়নের বিষয়ে দলীয় স্তরে আলোচনা শুরু হয়েছে।

Satabdi Roy TMC Rampurhat Birbhum West Bengal Municipal Election 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy