Advertisement
E-Paper

অপহরণের চেষ্টা

তরুণী সংবাদকর্মীকে এক অটোরিকশা চালক অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠল। নিজেকে বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিলেন ওই তরুণী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০৩:১০

তরুণী সংবাদকর্মীকে এক অটোরিকশা চালক অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠল। নিজেকে বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে ঝাঁপ দিলেন ওই তরুণী।

পুলিশ সূত্রে খবর, করিমগঞ্জে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সঞ্চালক রুমা পুরকায়স্থ। তাঁর অভিযোগ, আজ ব্যক্তিগত কাজে অটোরিকশায় যাচ্ছিলেন। তখন তাতে আরও দু’জন যাত্রী ছিলেন। কিন্তু মাঝপথে দু’জনেই নেমে যান। রবীন্দ্রসদন মহিলা কলেজের সামনে তিনি অটোরিকশা থামাতে বলেন। অভিযোগ, চালক আফতাব হুসেন অটোরিকশার গতি বাড়িয়ে দেন। বিপদ বুঝে অটোরিকশা থেকে ঝাঁপ দেন রুমাদেবী। আশপাশের লোকরা ছুটে আসেন। এলাকার কয়েক জন বাসিন্দা অটোরিকশার পিছনে ধাওয়া করেন। চালককেও ধরে ফেলেন তাঁরা। ওই ঘটনায় আহত হন রুমাদেবী। তাঁকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Auto-rikshaw driver Abduction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy