Advertisement
E-Paper

রাজস্থানে চুরি করতে এসে স্বামীর সামনেই ৪৫ বছরের মহিলাকে গণধর্ষণ চার দুষ্কৃতীর, ধৃত তিন

সারা বাড়ি তন্নতন্ন করেও কয়েকটি রুপোর গয়না ছাড়া আর কিছুই পায়নি দুষ্কৃতীরা। এরপরই তাঁদের রাগ গিয়ে পড়ে ওই মহিলার উপরে। স্বামীর সামনেই ওই মহিলাকে ধর্ষণ করেন চার জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৭:৫২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উদ্দেশ্য ছিল চুরি করা। কিন্তু কাঙ্ক্ষিত টাকাপয়সা-গয়নাগাঁটি না পেয়ে বাড়ির কর্ত্রীকেই তাঁর স্বামীর সামনে ধর্ষণ করলেন চার জন। রাজস্থানের সিরোহী জেলার এই ঘটনায় শনিবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক জনকে ধরার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গণধর্ষণের শিকার ওই মহিলা এবং তাঁর স্বামী শোয়ার তোড়জোড় করছিলেন। সে সময় বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে চার জন। ওই মহিলার স্বামীর কাছে টাকা ১৪০০ টাকা জোর করে ছিনিয়ে নেয়। তার পর তারা আরও টাকা এবং গয়না বের করে দেওয়ার দাবি জানালে ওই দম্পতি জানান, তাঁদের বাড়িতে এর বেশি কিছু নেই।

সারা বাড়ি তন্নতন্ন করেও কয়েকটি রুপোর গয়না ছাড়া আর কিছুই পায়নি দুষ্কৃতীরা। এরপরই তাঁদের রাগ গিয়ে পড়ে ওই মহিলার উপরে। স্বামীর সামনেই ওই মহিলাকে ধর্ষণ করেন চার জন।

বৃহস্পতিবারের এই ঘটনার পর এতটাই আতঙ্কিত হয়ে পড়েন ওই দম্পতি, যে তাঁরা বাড়ির বাইরে বেরোননি। পরে গ্রামবাসীদের সহায়তায় থানায় গিয়ে তাঁরা অভিযোগ দায়ের করেন। স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক জানিয়ছেন, অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের খুঁজে বার করার জন্য উদ্যোগী হয় পুলিশ। ফলে খুব দ্রুত তিন জনকে গ্রেফতার করা গিয়েছে বলে জানান তিনি। অবশিষ্ট এক জনকেও খুব শীঘ্রই গ্রেফতার করা যাবে বলে আশাবাদী পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy