Advertisement
E-Paper

অন্য মহিলার সঙ্গে ফোনে কথা! সন্দেহের বশে যুবককে কোপালেন তাঁর একত্রবাসের সঙ্গিনী

ছুরি দিয়ে যুবককে কোপানোর অভিযোগ উঠেছে তাঁর একত্রবাসের সঙ্গিনীর বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ১০:০১
representative photo of love affair

—প্রতীকী ছবি।

সন্দেহের বশে একত্রবাসের সঙ্গীকে কোপানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। জখম যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। ঘটনাটি দিল্লির কিষানগড় এলাকার। রবিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

সম্প্রতি মুম্বইয়ের শহরতলির মীরা রোডে একত্রবাসের সঙ্গিনীকে খুন করে তাঁর দেহাংশ প্রেশার কুকারে সেদ্ধ করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। যে ঘটনা দিল্লির শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে। এই আবহে শুধু মাত্র সন্দেহের বশে যুবককে কোপানোর অভিযোগ উঠল তাঁর একত্রবাসের সঙ্গিনীর বিরুদ্ধে। অন্য মহিলার সঙ্গে ফোনে যুবক কথা বলছিলেন— এই সন্দেহেই তাঁর বুকে ছুরি দিয়ে কোপান যুবকের সঙ্গিনী। এমনটাই জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। জখম যুবক স্যামুয়েল হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি বিপন্মুক্ত। তাঁর সঙ্গিনী বেবিকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৪টে নাগাদ হাতে ফোন নিয়ে কিছু একটা করছিলেন স্যামুয়েল। তা দেখে সন্দেহ হয় তাঁর প্রেমিকার। অন্য মহিলার সঙ্গে ফোনে কথা বলছেন যুবক, এমনই সন্দেহ করেন তাঁর প্রেমিকা। সেই সন্দেহের বশেই যুবককে কোপান তাঁর সঙ্গিনী। হাসপাতাল মারফত এই ঘটনার খবর পায় পুলিশ। তার পরই হাসপাতালে যায় পুলিশের দল। স্যামুয়েলের এক বন্ধু ঘটনাটি জানায় পুলিশকে। যে ছুরি দিয়ে যুবককে কোপানো হয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে।

Crime police Love Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy