Advertisement
E-Paper

প্রেমিকের বাড়িতে ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার প্রেমিকার দেহ, নিখোঁজ ছিলেন ১৪ দিন

গত ৩০ মে রাজের পরিবার পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করে। তার পর থেকেই রাজের খোঁজ চালাচ্ছিল পুলিশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১২:২০
Representational Image

—প্রতীকী ছবি।

প্রেমিকাকে খুন করে তাঁর দেহ নিজেরই বাড়ির ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম অরবিন্দ। শুক্রবার তাঁর বাড়ির ট্যাঙ্ক থেকে রাজ কেশর নামে বছর পঁয়ত্রিশের মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের।

সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ আধিকারিক বিশ্বজিৎ সিংহ জানিয়েছেন, যমুনাপার কর্ছনা থানা এলাকার মাহেওয়ায় থাকতেন অভিযুক্ত অরবিন্দ। সেখানে তাঁর একটি নির্মীয়মাণ বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ১৪ দিন ধরে নিোঁজ ছিলেন রাজ।

গত ৩০ মে রাজের পরিবার পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করে। তার পর থেকেই রাজের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে মাহেওয়াতে এক যুবকের সঙ্গে প্রায়ই দেখা যেত রাজকে। শেষ বার দেখা গিয়েছিল ১৪ দিন আগে। তদন্তে অরবিন্দের নাম উঠে আসায় শুক্রবার তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অরবিন্দ তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কথায় অসঙ্গতি লক্ষ করেন তদন্তকারী আধিকারিকরা। এর পরই অরবিন্দকে সঙ্গে নিয়ে তাঁর নির্মীয়মাণ বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তখনই বাড়ির একটি ট্যাঙ্ক থেকে রাজের দেহ উদ্ধার করে পুলিশ।

অরবিন্দের কাছ থেকে রাজের একটি ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ফোনের কল ডিটেল খতিয়ে দেখে পুলিশ। কী কারণে রাজকে খুন করেছেন অরবিন্দ, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Murder Prayagraj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy