Advertisement
E-Paper

সমুদ্রসৈকতে বাক্স খুলতেই বেরোল মহিলার মুণ্ডহীন দেহ! হাতে লেখা ‘ওম’, ত্রিশূলের ট্যাটু

ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তার পরেই দেহ উদ্ধার করা হয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৬:২৮
representative photo of deadbody

মহিলাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। —প্রতীকী ছবি।

সমুদ্রসৈকতে ব্যাগ থেকে মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল। শুক্রবার সকাল ৮টা নাগাদ মহারাষ্ট্রের মীরা-ভায়ন্দরের উত্তানের পালি এলাকার একটি সৈকত থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। মহিলার নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সৈকতে ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তান সাগরি থানার পুলিশ। তার পরেই ব্যাগ থেকে দেহটি উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশে জানিয়েছে, মহিলার বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তাঁর পরনে টি-শার্ট ছিল। দেহটি দু’টুকরো অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর হাতে ত্রিশূলের ট্যাটু রয়েছে। লেখা রয়েছে ‘ওম’ শব্দ।

খুন করে মহিলার দেহ ব্যাগে ভরে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কে বা কারা খুন করলেন, এই নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Crime police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy