Advertisement
E-Paper

বন্দে ভারতের খাবারে পোকা! সরবরাহকারী সংস্থাকে বহিষ্কার, ৫০ লক্ষ টাকা জরিমানা করল রেল, জরিমানা আইআরসিটিসিকেও

জানা গিয়েছে, ঘটনাটি ১৫ মার্চের। পটনা-টাটানগর বন্দে ভারতের সাত জন যাত্রী একই অভিযোগ করেন। তাঁদের অভিযোগ ছিল, দইয়ের মধ্যে পোকা হেঁটে বেড়াচ্ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:০১
বন্দে ভারতের খাবারের মান নিয়ে অভিযোগ উঠল। ছবি: সংগৃহীত।

বন্দে ভারতের খাবারের মান নিয়ে অভিযোগ উঠল। ছবি: সংগৃহীত।

বন্দে ভারতের খাবার নিয়ে অভিযোগ উঠল। এ বার অভিযোগ উঠেছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে। এক যাত্রীর অভিযোগ, খাবারের সঙ্গে যে দই দেওয়া হয়েছিল তার মধ্যে পোকা মিলেছে। রীতেশকুমার সিংহ নামে এক যাত্রী এই অভিযোগ তুলে দইয়ের ছবি দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আইআরটিসিকে ট্যাগ করে সমাজমাধ্যমে পোস্ট করেন।

জানা গিয়েছে, ঘটনাটি ১৫ মার্চের। পটনা-টাটানগর বন্দে ভারতের সাত জন যাত্রী একই অভিযোগ করেন। তাঁদের অভিযোগ ছিল, দইয়ের মধ্যে পোকা হেঁটে বেড়াচ্ছিল। খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার পরই রেল মন্ত্রককে গোটা ঘটনাটি জানান এক যাত্রী। সেই অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় রেল। আইআরসিটিসির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্যাকেটজাত যে দই যাত্রীদের পরিবেশন করা হয়েছে, সেগুলি পটনা থেকে নেওয়া হয়েছিল। প্যাকেজিংয়ের তারিখ ছিল ৯ মার্চ, ২০২৬। মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল ৭ এপ্রিল, ২০২৬।

যাত্রীর অভিযোগ পেয়েই রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২১৮৯৬ পটনা-টাটানগর বন্দে ভারতে খাবার নিয়ে অভিযোগ তুলেছেন এক যাত্রী। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার পরই খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করল রেল। খাবার সরবরাহকারী ওই সংস্থার চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, জরিমানা করা হয়েছে ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও আইআরসিটিসি-কেও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইআরসিটিসিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে, কড়া নজরদারি চালাতে হবে। খাবারের মান, খাদ্য সুরক্ষার বিষয়েও নজর দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy