চারদিকে যখন কোভিডের দাপাদাপি তখন সেই ‘ভাইরাস’কেই হেঁশেলে টেনে নিয়ে এলেন এক মহিলা। অতিমারি আবহে ‘করোনা বড়া’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ঠিক করোনাভাইরাসের মতো দেখতে বড়া বানিয়েছেন ওই মহিলা। ভাত, আটা, আলু আর কিছু মশলা সহযোগে অদ্ভুত এই বড়া বানিয়ে নজর কেড়েছেন তিনি।
কী ভাবে ওই বড়া বানিয়েছেন সেই ভিডিয়োও শেয়ার করেছেন মহিলা। আটা, জিরা, নুন, আলুর মিক্সচার এবং ভাত সহযোগে এই বড়া বানিয়েছেন তিনি।
Corona vada! Bharat ki naari sab par bhaari! .@arindam75 pic.twitter.com/sf1zoLPih2
— Mimpi🍁 (@mimpful) January 19, 2022
আরও পড়ুন:
কেউ কেউ মন্তব্য করেছেন, নতুন এই করোনা বড়া এক বার চেখে দেখতে পারলে বেশ ভালই হত। কেউ আবার বলেছেন, করোনা পরিস্থিতিত এই নতুন পদ বেশ নজরকাড়া। আবার এক জন বলেছেন, করোনাকে কাটতে দেখে বেশ দারুণ লাগছে। আর এক টুইটার গ্রাহক রসিকতা করে বলেছেন, কোভিডকে হারানোর জন্যই সম্ভবত এই রেসিপি! তবে ভিডিয়োটি কোথাকার তা জানা যায়নি। @মিম্পফুল নামে টুইটার হ্যান্ডল থেকে করোনা বড়ার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।