Advertisement
E-Paper

৫, ৫০০-র নোটের পর এ বার ১ টাকা, শর্ত মেনে পুরনো কয়েন দিলেই মিলতে পারে ২৫ লক্ষ

পুরনো কয়েন। চলতি বাজারে লেনদেনের ক্ষেত্রে হয়তো তা অচল। কিন্তু সে রকমই নোট বা কয়েন আপনাকে রাতারাতি লাখপতিও করে দিতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১০:১৩
ব্রিটিশ আমলের ১ টাকার কয়েন।

ব্রিটিশ আমলের ১ টাকার কয়েন। ছবি—শাটারস্টক।

পুরনো কয়েন। চলতি বাজারে লেনদেনের ক্ষেত্রে হয়তো তা অচল। কিন্তু সে রকমই নোট বা কয়েন আপনাকে রাতারাতি লাখপতিও করে দিতে পারে। অপেক্ষা শুধু সুযোগের। সম্প্রতি এ রকমই সুযোগ এনে দিয়েছে ইন্ডিয়ামার্ট নামের একটি ওয়েবসাইট। ১ টাকার কয়েন জমা দিয়ে আপনি সেখানে রোজগার করতে পারেন ২৫ লক্ষ টাকা।

তবে যে কোনও ১ টাকার কয়েন দিয়েই ২৫ লক্ষ টাকা পাওয়ার আশা করবেন না। কোন ধরনের ১ টাকার কয়েনে এই বিশাল অঙ্কের টাকা পাওয়া যাবে তা জানানো হয়েছে ওই ওয়েবসাইটে। ২৫ লক্ষ টাকা পাওয়ার জন্য ১ টাকার কয়েনটি হতে হবে অন্তত ১০০ বছরের পুরনো। এবং এ রকম একের বেশি কয়েন থাকতে হবে আপনার কাছে।

পুরনো কয়েন বা নোট থেকে টাকা রোজগারের বেশ কয়েকটি সুযোগ সম্প্রতি সামনে এসেছে। ‘৭৮৬’ নম্বর যুক্ত ৫ টাকার নোট দিলে ৩০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছিল এক সংস্থা। বাতিল হয়ে যাওয়া ৫০০ টাকার নোট থেকেও ১০ হাজার টাকা কী ভাবে পাওয়া যেতে পারে, তার শর্ত জানিয়েছে ওল্ড ইন্ডিয়ান কয়েনস ডট কম নামের এক ওয়েবসাইট।

Indian Rupee Old Coin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy