Advertisement
E-Paper

কুয়ো খোঁড়ার সময় বিপর্যয়, ধর্মশালার জাতীয় সড়কে ড্রিল মেশিন গড়িয়ে মৃত এক, আহত দু’জন

দুর্ঘটনার সময় জাতীয় সড়কের উপর দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন দেবরাজ মীনা (৩৪)। ড্রিল মেশিনটি তাঁকে পিষে দেয়। এতে আহত হন দু’জন ব্যক্তি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৬:২৮
Representational Image of dead dody

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কুয়ো খোঁড়ার কাজ চলাকালীন ড্রিল মেশিন গড়িয়ে পড়েছিল রাস্তায়। সেটি পিষে দেয় গাড়িতে থাকা এক যুবককে। সোমবার হিমাচল প্রদেশে এই দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। জখম দু’জন।

পুলিশ সূত্রে খবর, হিমাচলের ধর্মশালার ছত্রীবাজার এলাকায় এই দুর্ঘটনা মৃত্যু হয়েছে দেবরাজ মীনা (৩৪)-র। আহত হয়েছেন শঙ্করলাল গদ্রি এবং ভরত মীনা নামে দুই ব্যক্তি। দু’জনেই রাজস্থানের বাসিন্দা।

কাংড়ার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, সোমবার পাঠানকোট-মান্ডি জাতীয় সড়কের কাছে ছত্রীবাজার এলাকায় কুয়ো খোঁড়ার কাজ চলছিল। সে সময় একটি ড্রিল মেশিন গড়িয়ে এসে পড়ে জাতীয় সড়কে। দুর্ঘটনার সময় জাতীয় সড়কের উপর দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন দেবরাজ। ড্রিল মেশিনটি তাঁকে পিষে দেয়। এতে আহত হন বাকি দু’জন। তাঁদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

Accidental Death himachal pradesh Dharamshala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy