Advertisement
E-Paper

রাস্তায় যুবককে কোপাচ্ছিলেন দুষ্কৃতীরা, কেউ তাকালেন, কেউ না দেখার ভান করে চলে গেলেন!

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম কেশব। গত সপ্তাহে কোহিনুর এবং ভিকি নামে দুই দুষ্কৃতীর সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়েছিল তাঁর। কেশবকে ‘শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৩:০১
যুবককে কোপানোর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

যুবককে কোপানোর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ছবি: সংগৃহীত।

গলির মধ্যে এক যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছিলেন ৩ দুষ্কৃতী। তার পর একের পর এক কোপ বসাতে থাকলেন তাঁরা। এই ঘটনা যখন ঘটছিল, রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছিলেন। চোখের সামনে এ রকম একটা ঘটনা ঘটতে দেখেও কেউ কোনও প্রতিবাদ করলেন না, বা যুবককে বাঁচানোর চেষ্টা করলেন না। উল্টে নির্বিকারে পাশ কাটিয়ে চলে গেলেন তাঁরা।

ধস্তাধস্তি দেখে কোনও কোনও পথচারী তাকালেন, আবার কেউ না দেখার ভান করে পাশ দিয়ে চলে গেলেন। দুষ্কৃতীদের ছুরির কোপে রাস্তায় লুটিয়ে পড়েছিলেন যুবক। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুরের তাজপুর পাহাড়ি এলাকার একটি গলিতে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম কেশব। গত সপ্তাহে কোহিনুর এবং ভিকি নামে ২ দুষ্কৃতীর সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়েছিল তাঁর। কেশবকে ‘শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। তক্কে তক্কে ছিলেন ওই ২ দুষ্কৃতী। সেই সুযোগ এসেও যায়। কেশবকে তাজপুরের পাহাড়ি গলিতে একা পেয়ে তাঁর উপর হামলা চালান কোহিনুর এবং ভিকি-সহ ৩ জন। প্রথমে কেশবকে লাঠি দিয়ে মারধর করা হয়। তার পর ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লাঠি এবং ছুরি উদ্ধার হয়েছে।

Murder Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy