Advertisement
E-Paper

Bizarre: উপহার দেওয়া মোবাইল ফোন ফেরত দিতে না চাওয়ায় প্রেমিকাকে খুন করলেন প্রেমিক!

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বার হয় দু’জনে। তার পর থেকে মেয়েটি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে একটি ফাঁকা জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ০৯:২৮
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রেমে উপহার দেওয়া-নেওয়ায় চল রয়েছে। কিন্তু সেই উপহারই মৃত্যুর কারণ হল প্রেমিকার।

তাঁকে একটি স্মার্টফোন দিয়েছিল প্রেমিক। পরে ফোনটি ফেরত চাওয়ার আর দিতে চায়নি সে। পুলিশ সূত্রে খবর, ফোন ফেরত নিতে প্রেমিকাকে খুন করেছে প্রেমিক। ঘটনাটি ঝাড়খণ্ডের পাকুড় এলাকার। প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বার হয় দু’জনে। তার পর থেকে মেয়েটি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে একটি ফাঁকা জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

মেয়েটির কাকা জানিয়েছেন, প্রায় দু’বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। ছেলেটি তাঁদের বাড়িতে নিয়মিত আসা-যাওয়াও করতেন। কোনও কোনও দিন রাতে থেকেও যেতেন।

সম্প্রতি মেয়েটি বাড়ির লোক অন্য জায়গায় তাঁর বিয়ের ঠিক করেন। এটি জানার পরই উপহার দেওয়া স্মার্টফোনটি ফেরত চান ‘প্রেমিক’। কিন্তু মেয়েটি তা ফেরত দিতে চাননি। এই নিয়ে প্রায়শই দু’জনের মধ্যে অশান্তি হত।

রবিবার সন্ধেবেলাতেও দু’জনের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়। তার পর দু’জনেই স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখতে বেরিয়ে যান। পুলিশে জানিয়েছে, জেরায় অভিযুক্ত জানান, ফোনটি ফেরত পাওয়ার জন্য তিনিই ধারালো অস্ত্র দিয়ে মেয়েটিকে খুন করেছেন। খুন করার পর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান তিনি। মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য পাকুড়ের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Murder Jharkhand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy