Advertisement
E-Paper

আলফার নেতৃত্ব এল অনুপ চেতিয়ার হাতেই

২১ বছর পরে আজ ফের আলফার কেন্দ্রীয় কমিটির বৈঠক বসল। বৈঠকে ঠিক হয়েছে, আলফার শান্তি আলোচনায় এ বার থেকে নেতৃত্ব দেবেন অনুপ চেতিয়াই। আজ মরিগাঁও জেলার জাগি রোডে নগাঁও কাগজকলের ভিতরে থাকা জোনবিল ক্লাবে এক বৈঠকে মিলিত হন আলফা সভাপতি অরবিন্দ রাজখোয়া, ১৮ বছর পরে কারামুক্ত সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া, সহ-সভাপতি প্রদীপ গগৈ, সহ-সেনাধ্যক্ষ রাজু বরুয়া, বিদেশ সচিব শশধর চৌধুরী-সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ০৩:১২

২১ বছর পরে আজ ফের আলফার কেন্দ্রীয় কমিটির বৈঠক বসল। বৈঠকে ঠিক হয়েছে, আলফার শান্তি আলোচনায় এ বার থেকে নেতৃত্ব দেবেন অনুপ চেতিয়াই। আজ মরিগাঁও জেলার জাগি রোডে নগাঁও কাগজকলের ভিতরে থাকা জোনবিল ক্লাবে এক বৈঠকে মিলিত হন আলফা সভাপতি অরবিন্দ রাজখোয়া, ১৮ বছর পরে কারামুক্ত সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া, সহ-সভাপতি প্রদীপ গগৈ, সহ-সেনাধ্যক্ষ রাজু বরুয়া, বিদেশ সচিব শশধর চৌধুরী-সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পরে আলোচনাপন্থী আলফার লেফটেন্যান্ট পর্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতারাও বৈঠকে অংশ নেন।

আলোচনায় সিদ্ধান্ত হয়, এবার থেকে রাজখোয়া নন, ভারত সরকারের সঙ্গে আলফার আলোচনায় অনুপ চেতিয়াই নেতৃত্ব দেবে। বৈঠক শেষে চেতিয়া বলেন, ‘‘১৯৯৫ সালে ভুটানের দেওথাঙে শেষবার আলফার কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছিল। এ দিনের বৈঠকে সাংগঠনিক বিভিন্ন দিকের পাশাপাশি আলফার সঙ্গে ভারত সরকারের শান্তি আলোচনা নিয়েও কথা হয়। শান্তির অন্যতম শর্ত হিসেবে ভারত সরকারের কাছে ভুটান অভিযানের পর থেকে নিখোঁজ আলফা সদস্যদের সঠিক খবর জানতে চেয়েছেন রাজখোয়ারা। কেন্দ্র এ নিয়ে এখনও নীরব।’’ চেতিয়া বলেন, সরকার নিখোঁজদের কোনও দায়িত্ব নেয়নি। তাঁদের শহিদ বলেও ঘোষণা করা হয়নি। পরবর্তী পর্যায়ে ওই নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে আলফা কী মনোভাব নেবে তা তাঁদের আত্মীয়দের সঙ্গে আলোচনার পরে ঠিক করা হবে চেতিয়া জানান। শহীদদের পরিবারের জন্য কেন্দ্রের কাছে জমিও চাওয়া হবে বলে তিনি জানান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy