Advertisement
E-Paper

কাশ্মীরে সেনার গুলিতে নিহত ‘মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গি

লস্কর-ই-তইবার মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। নিহত ওই জঙ্গির ইরশাদ গানি। দক্ষিণ কাশ্মীরের কাকরাপোড়ায় ডেরা বেধেছিল সে। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে ইরশাদের কাকরাপোড়ার ডেরায় অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৭
ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

লস্কর-ই-তইবার মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। নিহত ওই জঙ্গির ইরশাদ গানি। দক্ষিণ কাশ্মীরের কাকরাপোড়ায় ডেরা বেধেছিল সে। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে ইরশাদের কাকরাপোড়ার ডেরায় অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। ঘটনাস্থলে যৌথবাহিনী পৌঁছলেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে ইরশাদ। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয় ইরশাদ।

কে এই ইরশাদ?

২০১৩-র জুনে হায়দারপোরায় আট জন সেনা জওয়ানকে হত্যায় জড়িত ছিল সে। এ ছাড়া আরও বেশ কয়েকটি হামলার ঘটনায় এই জঙ্গির নাম ছিল। হায়দারপোরার ঘটনার পর থেকেই ইরশাদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম ছিল।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy