Advertisement
E-Paper

প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসবাদী’ বলায় নোটিস খড়্গেকে! ২৪ ঘণ্টার মধ্যে কংগ্রেস সভাপতির কাছে ব্যাখ্যা চাইল কমিশন

তামিলনাড়ুতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেছিলেন খড়্গে। অভিযোগ, সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলে মন্তব্য করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২০:৫৫
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে নোটিস দিল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপির প্রতিনিধিদল।

তামিলনাড়ুতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেছিলেন খড়্গে। অভিযোগ, সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘‘এই এডিএমকের লোকেরা, যাঁরা দ্রাবিড় আন্দোলনের নেতা আন্নাদুরাইয়ের ছবি ব্যবহার করেন, তাঁরা কী ভাবে মোদীর সঙ্গে যোগ দিতে পারেন? উনি তো সন্ত্রাসবাদী। ওঁর দল সাম্য এবং ন্যায়বিচারে বিশ্বাস করে না। ওঁদের সঙ্গে হাত মেলানো মানে গণতন্ত্রকে দুর্বল করা।’’ এ বিষয়ে বিতর্ক শুরু হলে পরে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন কংগ্রেস সভাপতি। দাবি করেন, তিনি প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসবাদী’ বলেননি আদৌ। তাঁর কথায়, ‘‘আমি বলতে চেয়েছি, প্রধানমন্ত্রী মোদী দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে আতঙ্কিত করছেন। আমি প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলিনি।’’ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন খড়্গে।

ব্যাখ্যা দিতে গিয়ে খড়্গে আরও বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলিনি। রাজনীতিবিদ, প্রার্থীদের ভয় দেখাচ্ছেন উনি। এর প্রেক্ষিতে আমি বলেছি, শুল্ক সন্ত্রাসবাদ হচ্ছে। ইডি হানা দিচ্ছে, আয়কর হানা দিচ্ছে, সিবিআই হানা দিচ্ছে। এই সন্ত্রাসবাদকে মদত দিচ্ছেন মোদী। ওঁকে সন্ত্রাসবাদী বলিনি। তবে উনি ভয় দেখাচ্ছেন, তল্লাশি অভিযানের মাধ্যমে মানুষকে চুপ করিয়ে দিচ্ছেন। এটাই আমি চেন্নাইতেও বলেছি।’’

Advertisement

খড়্গের মন্তব্যের বিরুদ্ধে মঙ্গলবারই ময়দানে নেমে পড়েছিল বিজেপি। তারা কংগ্রেসকে ‘শহুরে (আরবান) নকশালদের দল’ বলে কটাক্ষ করেছে। পশ্চিমবঙ্গের সভা থেকে অমিত শাহ দাবি করেছেন, রাহুল গান্ধীর সঙ্গে মিশে খড়্গের ‘ভাষা’ খারাপ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, কিরেন রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়ালের প্রতিনিধিদল খড়্গের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানান। তার পরেই কমিশন পদক্ষেপ করেছে।

Narendra Modi Mallikarjun Kharge Congress BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy