গাড়ি চুরির চেষ্টা করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল দুই ব্যক্তির। এই ব্যতিক্রমী রায় দিয়েছে বরপেটার অতিরিক্ত সেশন বিচারক। পুলিশ জানায়, চলতি বছরের ২১ মার্চ প্রিয়কুমার ডালু ওরফে অমিত হাজোং এবং তার সঙ্গী কমল নাথ কোচ বিয়ে বাড়ি যাওয়ার নাম করে মেঘালয়ের তুরা থেকে একটি গাড়ি ভাড়া করে। গন্তব্য ছিল অসমের বরপেটা জেলা। বরপেটার বালাভিটা এলাকায় চালক তাপসের গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে অমিত-কমল। তাপস কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে চীৎকার করতে থাকেন। আশপাশের মানুষ কমল ও অমিতকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।