Advertisement
E-Paper

টুকরো খবর

ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন সজল চক্রবর্তী। তিনি রাজ্যের পরিবহণ এবং রাজ্য উড়ান দফতরের প্রধান সচিব ছিলেন। পর্যটন দফতরের প্রধান সচিবেরও দায়িত্ব সামলেছেন বাঙালি ওই আইএএস অফিসার। প্রশাসনিক সূত্রের খবর, নির্বাচন কমিশন সজলবাবুকে কার্যনির্বাহী মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার অনুমতি দিয়েছে। তবে আজ দায়িত্বভার গ্রহণ করেননি সজলবাবু।

শেষ আপডেট: ০১ মে ২০১৪ ০৪:৪৫

ঝাড়খণ্ডের মুখ্যসচিব হচ্ছেন বাঙালি আইএএস
নিজস্ব সংবাদদাতা • রাঁচি

ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন সজল চক্রবর্তী। তিনি রাজ্যের পরিবহণ এবং রাজ্য উড়ান দফতরের প্রধান সচিব ছিলেন। পর্যটন দফতরের প্রধান সচিবেরও দায়িত্ব সামলেছেন বাঙালি ওই আইএএস অফিসার। প্রশাসনিক সূত্রের খবর, নির্বাচন কমিশন সজলবাবুকে কার্যনির্বাহী মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার অনুমতি দিয়েছে। তবে আজ দায়িত্বভার গ্রহণ করেননি সজলবাবু। বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আমলাদের সঙ্গে বৈঠক করেছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ২ মে তিনি দায়িত্ব নিতে পারেন। প্রায় ৮ বছর পর ফের রাঁচির কোনও বাঙালি আমলা রাজ্য প্রশাসনের ওই উচ্চপদে বসতে চলেছেন। ঝাড়খণ্ডের পূর্বতন মুখ্যসচিব রামসেবক শর্মা কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব হয়ে যাওয়ার পরে, রাজ্যের ২-৩ জন আইএএস ওই পদের দাবিদার ছিলেন। প্রশাসনিক সূত্রের খবর, কাকে মুখ্যসচিব করা হবে তা নিয়ে ধন্দে ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিভিন্ন মহল থেকে তাঁর কাছে সুপারিশ যেতে থাকে। কংগ্রেসের সঙ্গে জোট সরকারে থাকায় মুখ্যমন্ত্রী প্রথমে নিজে সিদ্ধান্ত নিতে পারেননি। কংগ্রেসের জয়রাম রমেশ, বি কে হরিপ্রসাদদের মতো নেতাদের সঙ্গে আলোচনা করেই সজলবাবুর নাম কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়।

উদ্ধার ২২টি চোরাই বাইক, ধৃত ১৩
নিজস্ব সংবাদদাতা • রাঁচি

প্রকাশ্য রাস্তায় ছিল মোটর সাইকেল মেরামতির দোকান। আড়ালে চোরাই গাড়ি পাচারের কাজ। শেষ পর্যন্ত দুষ্কৃতীরা ধরা পড়তে সব কিছু স্পষ্ট হল। পুলিশ জানায়, গত কাল জামশেদপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২২টি চোরাই মোটর সাইকেল আটক করা হয়। গ্রেফতার করা হয় ১৩ জনকে। পাচার চক্রে আরও কয়েক জন জড়িত রয়েছে। পূর্ব সিংভূমের এসএসপি অমল বেণুকান্ত হোমকর জানান, পশ্চিমবঙ্গের পাচার চক্রের সঙ্গেও ধৃত দুষ্কৃতীদের যোগাযোগ রয়েছে। আটক করা মোটর সাইকেলগুলি বিহার, ঝাড়খণ্ডের। গত এক মাসে জামশেদপুরের বিভিন্ন জায়গা থেকে ৪৫টি মোটর সাইকেল চুরির অভিযোগ পায় পুলিশ। তারপরই তদন্ত শুরু হয়। এসএসপি জানান, পটমদা এলাকায় গাড়ি মেরামতির দোকান খুলেছিল দুষ্কৃতীরা। একটি দল নজরদারি চালাত। একটি দল ‘মাস্টার কি’ ব্যবহার করে মোটর সাইকেল চুরি করত। অন্যরা চোরাই গাড়িগুলির রঙ, ইঞ্জিনের নম্বর ইত্যাদি বদলে বিক্রির ব্যবস্থা করত।

ভোটের পরই ঝাড়খণ্ড নিয়ে বসবে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রাঁচি

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোট সরকারকে সমর্থন করা নিয়ে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে ১৩ মে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের সঙ্গে বৈঠক করবেন ঝাড়খণ্ডের তৃণমূল নেতৃত্ব। আজ রাঁচিতে এ কথা জানান ঝাড়খণ্ডে তৃণমূলের আহ্বায়ক দিলীপ চট্টোপাধ্যায়। ভোটের আগে জেএমএম-কংগ্রেস জোট সরকার পক্ষের তিন বিধায়ক জেএমএমের বিদ্যুৎবরণ মাহাতো, হেমলাল মুর্মূ এবং কংগ্রেসের দদাই দুবে বিধানসভা থেকে ইস্তফা দেওয়ায় বেকায়দায় পড়েছে হেমন্ত সোরেনের সরকার। এখন তাঁর বড় ভরসা তৃণমূলে যোগ দেওয়া দুই বিধায়ক বন্ধু তিরকি এবং চামরা লিণ্ডার সমর্থন। তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকারকেই সমর্থন জানিয়েছিলেন।

ভোট শান্তিতেই
নিজস্ব সংবাদদাতা • পটনা

বিহারে শান্তিপূর্ণ ভাবেই শেষ হল চতুর্থ দফার নির্বাচন। জেডিইউয়ের শরদ যাদব, বিজেপির কীর্তি আজাদের মতো প্রার্থীদের ভাগ্য বাক্সবন্দি হল। আজ সাতটি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোটারের সংখ্যা ছিল প্রায় ১ কোটি।ভোট পড়েছে প্রায় ৫৮%।

প্রেমের সাজা
সংবাদ সংস্থা • মুম্বই

উচ্চবর্ণের এক নাবালিকাকে ভালবাসার ‘অপরাধে’ ১৭ বছরের এক দলিতকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। সোমবার মহারাষ্ট্রের জামখেদ তালুকের খারদার ঘটনা।

মোদীতে আপত্তি অমর্ত্যর

ভোট দিয়ে... বুধবার অমর্ত্য সেন। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য প্রার্থী নন। বুধবার শান্তিনিকেতনে আবার এ কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মন্তব্য, “বণিক মহলে মোদী জনপ্রিয় হতে পারেন, তার মানে এই নয় যে উনি আমার পছন্দের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ।” অমর্ত্য সেনের মতে, যিনি ধর্মনিরপেক্ষতার ভাবনায় বিশ্বাসী, খ্রিস্টান, মুসলিমদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা যাকে বিপদ মনে করবেন না, এমন নেতাকেই তিনি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান তিনি।

লাইনে দাঁড়ান

এক সময়ের জনপ্রিয় অভিনেতা। এখন আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাই ভোটের লাইনে না দাঁড়িয়ে স্ত্রী-ছেলে-মেয়ের সঙ্গে বুথের দিকে হাঁটা দেন কংগ্রেস নেতা চিরঞ্জীবী। প্রতিবাদ করেন লাইনে এক ঘণ্টা ধরে দাঁড়ানো রাজা কার্তিক। তিনি বলেন, চিরঞ্জীবী প্রবীণ বা প্রতিবন্ধী নন। তাই তিনি লাইনে দাঁড়াতে বাধ্য। বাকিরাও হাততালি দেন। অগত্যা লাইনে দাঁড়ান চিরঞ্জীবী। যদিও তিনি বলেন, “ভোটার তালিকায় নাম রয়েছে কি না দেখতেই এগিয়ে গিয়েছিলাম।”

সবিস্তার দেখতে ক্লিক করুন....

পুলিশের তাড়া। হায়দরাবাদে বুধবার। ছবি: রয়টার্স।

স্কুলের ইউনিফর্মের উপর তোয়ালে, মাথায় টুপি। ৪৪ ডিগ্রি সেলসিয়াসে নাজেহাল ধানবাদ। ছবি: চন্দন পাল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy