উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বিদেশ মন্ত্রক। শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে। বিশেষ করে ট্রানজ়িটে আটকে পড়া বা স্বল্পমেয়াদী সফরে যাওয়া ভারতীয় নাগরিকদের সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তা ছাড়া উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাগরিকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য তৎপর দূতাবাস ও উপদূতাবাসগুলি।
শনিবার রণধীর একটি বিবৃতিতে জানিয়েছেন, ১ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে ৫২ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক উপসাগরীয় অঞ্চল থেকে নিরাপদে দেশে ফিরেছেন। মোট ৫২ হাজার ভারতীয়ের মধ্যে ৩২ হাজার ১০৭ জন ভারতীয় বিমানে এবং বাকিরা বিদেশি বিমানে দেশে ফিরেছেন। গত কয়েক দিনে ওই অঞ্চলের আকাশপথ আংশিক ভাবে খুলে দেওয়ায় নিয়মিত ও বিশেষ চার্টার্ড বিমান চালানো সম্ভব হচ্ছে। আগামী দিনে আরও বিমানের পরিকল্পনা রয়েছে।
বিবৃতিতে আরও বলা আছে, সংশ্লিষ্ট অঞ্চলের সকল ভারতীয় নাগরিককে স্থানীয় প্রশাসন এবং ভারতীয় দূতাবাস বা উপদূতাবাসের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি দূতাবাস ২৪x৭ হেল্পলাইন নম্বর চালু করেছে। এ ছাড়া নয়াদিল্লিতে একটি ‘স্পেশাল কন্ট্রোল রুম’ খোলা হয়েছে।
আরও পড়ুন:
রণধীর জানান, যে সব দেশে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ, সেখানকার ভারতীয়দের সরাসরি সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ভারত সরকার এই অঞ্চলের দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে বিপদে পড়া ভারতীয়দের দ্রুত সহায়তা করা যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১০:০৬
অস্ত্রে টান পড়েছে ইরানের! যুদ্ধবিরতি ছাড়া আর কোনও পথ খোলা নেই তেহরানের সামনে, দাবি ট্রাম্পের -
০৮:৫৫
ট্রাম্প-খামেনেই সাক্ষাৎ সম্ভাবনা ওড়াল তেহরান! শান্তিচুক্তির জন্য ‘পরীক্ষা’ দিতে হবে আমেরিকাকে, পাশের শর্ত কী -
০৮:০১
হরমুজ় প্রণালীর কাছে ইরানের ড্রোন দেখেই হামলা মার্কিন বাহিনীর! পর পর গোলাবর্ষণ, ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া -
মার্কিন আইনসভায় জোর ধাক্কা ট্রাম্পের! ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, দ্রুত বাহিনী সরানোর নির্দেশ
-
মোজতবা জীবিতই, শান্তিচুক্তির আলোচনাতে যোগও দিচ্ছেন! দাবি রুবিয়োর, ইরানের উপর বিধিনিষেধ কি তুলবেন ট্রাম্প?