আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ় প্রণালী প্রায় অবরুদ্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় দেশে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাবে কি না, তা নিয়ে আশঙ্কা দানা বেঁধেছে অনেকের মনে। তবে সরকারি সূত্রের দাবি, পেট্রল-ডিজ়েলের দাম বাড়বে না। দেশে যথেষ্ট জ্বালানি মজুত রয়েছে বলেই দাবি ওই সূত্রের।
সাধারণত প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম কার্যকর হয়। মার্চেও তা-ই হয়েছিল। তখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও গৃহস্থের ব্যবহারের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। কিন্তু শুক্রবার রাতে সংশোধিত দাম ঘোষণা করা হয়। জানানো হয়, শনিবার থেকে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম ৬০ টাকা করে বাড়বে। এর পরেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দানা বাঁধতে শুরু করে। গ্যাসের দাম বৃদ্ধির পরে পেট্রল-ডিজ়েলেরও দাম বৃদ্ধি পাবে কি না, তা নিয়ে শুরু হয় জল্পনা।
এই অবস্থায় সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানায়, “ভারতে জ্বালানি মজুতের পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ার আমাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে।” পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি পাবে না বলেও দাবি ওই সরকারি সূত্রের। হরমুজ় প্রণালীতে বর্তমানে অনিশ্চয়তা থাকায় বিকল্প ব্যবস্থাও করা হয়েছে বলে জানাচ্ছে ওই সূত্র। দাবি করা হচ্ছে, হরমুজ় প্রণালী বাদে অন্য পথ দিয়ে অপরিশোধিত তেলের আমদানি ১০ শতাংশ বৃদ্ধি করেছে ভারত। আগে হরমুজ় ছাড়া অন্য পথ দিয়ে ৬০ শতাংশ অশোধিত তেল আমদানি করা হত। এখন তা বৃদ্ধি করে ৭০ শতাংশ করা হয়েছে বলে জানাচ্ছে ওই সূত্র।
আরও পড়ুন:
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পরে শনিবারই কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে সমাজমাধ্যম পোস্টে জ্বালানি তেলের সঙ্গে রান্নার গ্যাসকে জুড়ে কেন্দ্রকে নিশানা করেন। তাঁর দাবি, উদ্ভূত পরিস্থিতিতে পর্যাপ্ত তেল-গ্যাস এবং সারের জোগান দিতে পারছে না কেন্দ্র। তবে সরকারি সূত্রের দাবি, ওই অভিযোগও ভিত্তিহীন। রান্নার গ্যাসের সঙ্গে এর কোনও যোগ নেই বলেই দাবি ওই সূত্রের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:২৪
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প -
০৭:৫৭
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান! -
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প