হরমুজ় প্রণালীতে অপরিশোধিত তেল বহনকারী ইরানের দুই ট্যাঙ্কারের ‘দখল’ নিয়েছিল মার্কিন নৌবাহিনী। সেই পদক্ষেপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের জাহাজ ‘দখল’ নেওয়ার পদক্ষেপকে ‘জলদস্যুর’ সঙ্গে তুলনা করলেন তিনি। তাঁর কথায়, ‘‘আমরা ওই জাহাজগুলির উপর অবতরণ করি এবং তা দখল নিই। জাহাজের সব পণ্যসামগ্রী এবং তেল বাজেয়াপ্ত করি। এটা অত্যন্ত লাভজনক ব্যবসা।’’ তার পরেই ট্রাম্প বলেন, ‘‘আমরা জলদস্যুদের মতো। তবে আমরা কোনও খেলা করি না।’’
মার্কিন বাহিনীর এ হেন পদক্ষেপের নিন্দা করেছিল ইরান। তারা এটাকে ‘গভীর সমুদ্রে সশস্ত্র ডাকাতি’ বলে আখ্যা দেয়। আমেরিকাকে ‘জলদস্যু’ বলে সমালোচনাও করে। এ বার ইরানের সেই সুরে সুর মিলিয়ে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প।
আরও পড়ুন:
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। তার পর থেকেই হরমুজ় প্রণালী ‘দখল’ করে ইরান। তারা স্পষ্ট জানায়, কোনও জাহাজ হরমুজ় পার হতে পারবে না। পরে আমেরিকাও হরমুজ়ে ইরানের বন্দরে ‘অবরোধ’ শুরু করে। ট্রাম্প প্রশাসন জানায়, ইরানের কোনও জাহাজকে হরমুজ় পার করতে দেওয়া হবে না। দু’দেশের মধ্যে আপাতত সংঘর্ষবিরতি চলছে। তবে হরমুজ় নিয়ে টানাপড়েন অব্যাহতই।
আমেরিকা ও ইরানের সংঘর্ষে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে এখনও সাফল্য মেলেনি। ইসলামাবাদে আয়োজিত প্রথম দফার বৈঠক ব্যর্থ হয়। ২১ ঘণ্টা আলোচনার পরেও সমঝোতায় আসতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিরা। তার পর থেকে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের চেষ্টা চলছে। দু’পক্ষের প্রতিনিধিদল ইসলামাবাদেও গিয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে আলোচনার কোনও ঘোষণা আসেনি। তার মধ্যে ইরান নতুন করে পাকিস্তান মারফত আমেরিকার কাছে প্রস্তাব পাঠিয়েছে। যদিও ট্রাম্প জানান, তিনি প্রস্তাবে রাজি নন। নতুন করে আবার আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে সেই আশঙ্কাও করছেন অনেকে। তবে শুক্রবার মার্কিন কংগ্রেসকে চিঠি লিখে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকার যে সংঘাত শুরু হয়েছিল, তা সমাপ্ত হয়েছে। গত ৭ এপ্রিল থেকে দু’পক্ষের মধ্যে আর কোনও গোলাগুলির বিনিময় হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১০:২৯
অবশেষে আমেরিকা-ইরানের শান্তিচুক্তি হচ্ছে! বিশ্ব জুড়ে স্বস্তি, কী কী বিষয়ে একমত দু’পক্ষই, কী কী কাঁটা এখনও রয়ে গেল -
১০:২৭
‘উনি ভীষণ জটিল মানুষ’, ট্রাম্প ক্ষুব্ধ ‘বন্ধু’ নেতানিয়াহুর উপরে! ইরান চুক্তি সম্পন্ন হওয়ার পরে প্রশংসা জিনপিং এবং পুতিনের -
০৯:৫৩
মধ্যরাত পর্যন্ত চুক্তি ঠেকিয়ে রেখেছিল ইরান! এক মিনিট আগে সমঝোতার ঘোষণা হলেও বেঁকে বসত তেহরান, কেন? -
০৮:৫৩
শত্রুকে বিশ্বাস নয়! চুক্তিতে রাজি হয়েও সতর্ক বিবৃতি ইরানের, কী কী শর্ত আমেরিকাকে? পাক-সহ দু’টি দেশের ভূমিকার প্রশংসা -
০৭:৪৮
সুবিধাবাদী নীতিতে সাপ-ব্যাঙ দু’পক্ষকেই ‘চুমু’ খেয়ে আঙুল ফুলে কলাগাছ! ‘আম-ছালা’ দুই-ই হারিয়ে এখন কাঁদছে ধনকুবের আরব রাষ্ট্র