Advertisement
E-Paper

দলে শিষ্টাচার বজায় থাক, মত সনিয়ার

প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান তুললেও শিষ্ঠাচার লঙ্ঘন না করার ব্যাপারে দলের সাংসদদের সতর্ক করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। ঘটনাটি ঘটে আজ লোকসভায়। ক্রিকেট দুর্নীতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে অরুণ জেটলির ইস্তফার দাবিতে ওয়েলে নেমে কংগ্রেস সদস্যরা স্লোগান তোলেন। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৫:০৩

প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান তুললেও শিষ্ঠাচার লঙ্ঘন না করার ব্যাপারে দলের সাংসদদের সতর্ক করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। ঘটনাটি ঘটে আজ লোকসভায়। ক্রিকেট দুর্নীতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে অরুণ জেটলির ইস্তফার দাবিতে ওয়েলে নেমে কংগ্রেস সদস্যরা স্লোগান তোলেন। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তিনি স্লোগান তোলেন, ‘‘মোদীজি আব জলবা দিখাও!’’ এই সময়েই অধীর ও সতীর্থ সাংসদদের ডাকেন সনিয়া। বলেন, প্রধানমন্ত্রীর নামে স্লোগান তোলা হোক। মোদীজি বলে স্লোগান দিও না। সনিয়ার পরামর্শের পর আর ‘মোদীজি’ বলে স্লোগান তোলেনি কংগ্রেস। স্লোগান তোলা হয় ‘প্রধানমন্ত্রীজি’ বলে। পরে কংগ্রেস নেতারা বলেন, সনিয়া-রাহুল বরাবরই রাজনীতিতে সৌজন্য ও শিষ্ঠাচার বজায় রাখার পক্ষে। তাঁরা সেই সীমা কখনওই লঙ্ঘন করেন না। দলের কেউ যাতে তা না করেন সে ব্যাপারেই সতর্ক করে দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy