ফের অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্ট (এআইপিএমটি) নেওয়া হল শনিবার। মে মাসে পরীক্ষার পর টুকলির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্ট ফের পরীক্ষার নির্দেশ দেয়। সিবিএসই জানায়, পরীক্ষায় বসতে হলে হার-দুল, নথ, ঘড়ি বা জুতো পরা যাবে না। সংখ্যালঘু গোষ্ঠীগুলি আপত্তি জানালেও শুক্রবার শীর্ষ আদালত জানায়, এক দিন ধর্মীয় পোশাক না পরলে কেউ ধর্মচ্যুত হবেন না। সিবিএসই এ দিন জানায় উদ্যোগ সফল। যদিও কেরলের এক সন্ন্যাসিনী স্কার্ফ ও ক্রস খুলতে চাননি। পরীক্ষায়ও বসেননি তিনি। ছবিতে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে নথ খুলছেন এক ছাত্রী। ভোপালে।